Learn Al Quran Online BD logoLearn Al Quran Online BD

সাফিনের হাফেজ হওয়ার গল্প

প্রবন্ধের সারসংক্ষেপ

~ 4 মিনিট পড়ার সময়

আমরা এই গল্পের মাধ্যমে শিখতে পারব একজন বাচ্চা ছেলে কীভাবে কুরআনের হাফেজ হয়ে নিজের পরিবার, শিক্ষক ও সমাজের গর্ব হয়ে ওঠে।

সাফিনের বয়স দশ। হালকা-পাতলা শরীর। ছিমছাম স্বাস্থ্য। পাঞ্জাবি পরলে তাকে অসম্ভব সুন্দর দেখায়। রাজপুত্র রাজপুত্র একটা ভাব চলে আসে। সাফিন হেফজ খানায় পড়ে। দারুল উলুম নিযামিয়া মাদ্রাসায়। তার সবচেয়ে একটি ভালো গুণ হলো সে পড়ার সময় কারো সাথে গল্প করে না। ক্লাস টাইমে মনোযোগী হয়ে হুজুরের লেকচার শুনে। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো সাথে সাথে নোট করে নেয়। কেউ যদি তার সাথে গল্প করতে চায় তাহলে সে বিনয়ের সাথে বলে ভাইয়া! আমি হুজুরের লেকচার শুনছি। তুমি ডিস্টাব করো না তো!

সাফিন পড়ালেখায় ভালো। শুধু যে ভালো তা না। অত্যন্ত ভালো। খুব মনোযোগী। ভালো ছাত্র বলে মাদ্রাসা মহলে তার প্রচুর নাম ডাক। হুজুররা তাকে খুব স্নেহ করে। মাঝে মাঝে ডেকে নিয়ে এটা ওটা কিনে দেয়। আদর করে। একদিন সাফিন সবাইকে অবাক করে দিয়ে এক বৎসরে পুরো কোরআন শরীফ মুখস্থ করে ফেলল। সহপাঠীদের মাথায় হাত। তাদের বিশ্বাস হতে চায় না।
নাফিস একদিন ক্লাসের ফাঁকে হিংসুটে চোখে বলল, পুরো কোরআন থেকে প্রশ্ন করলে বলতে পারবি?

সাফিন বলল হ্যাঁ, পারবো। তুই ধর! 

নাফিস একটা একটা প্রশ্ন করে সাফিন পটাপট উত্তর দেয়। আটকাতে পারে না। নাফিসের চোখ কপালে উঠে গেল। সাফিনের তুখোড় মেধার সামনে নাফিস ওই দিন কিছু বলতে পারল না।

________

দশম রোজার দিন সাফিনকে দেখতে তার বাবা মাদ্রাসায় আসলো। তিনি খুশিতে আটখানা। ছেলে হাফেজ হয়েছে এই জন্য তিনি আনন্দ ধরে রাখতে পারেন না। গর্বে বুকটা ফুলে উঠে। জলিল সাহেব মাদ্রাসায় আসার সময় মোমেনশাহী শহর থেকে আধমণ মিষ্টি নিয়ে এসেছেন। ইফতারের সময় সবার মাঝে বিতরণ করবেন। ছাত্রদের মাঝে কানাঘুষা। হইহুল্লোড়। কে আগে মিষ্টি নিবে। সাফিনের বাবা ইফতারের সময় সকলের মাঝে মিষ্টি বিতরণ করলেন। এক ফাঁকে নাফিস বলল, আংকেল! আমি একটা মিষ্টি ভাঙা পেয়েছি। সাথে সাথে সকল ছাত্ররা ফিক করে হেসে দিলো। সাফিনের বাবা খুশি হয়ে তাকে আরেকটি মিষ্টি দিলেন। 

রাতে তারাবি নামাজের পূর্বে বড়ো হুজুর সাফিনকে কামরায় ডাকলেন। সে উপস্থিত হলে হুজুর মিষ্টি করে বলল, সাফিন! আজ কিন্তু তোমার তারাবি নামাজ পড়াতে হবে। সাফিন হতবাক! কী বলবে বুঝতে পারছে না। তার মাথা গুলিয়ে যাচ্ছে। এত বড়ো একটা দায়িত্ব! সাফিন ভেবে পায় না। মাথা চুলকায়।

হুজুর নরম করে বলল, তুমি চিন্তা করো না। আমি পেছনে দাঁড়িয়ে থাকবো। তুমি নামাজ পড়াবে। ভয়ের কিছু নেই।

সাফিন সাহস পেল এবং হুজুরকে হ্যাঁ সূচক সম্মতি জানালো। 

সাফিন যখন আলিফ লাম মিম বলে খতম তারাবি শুরু করল তখন মুসল্লিরা অবাক! বাচ্চা একটা ছেলে! কী সুন্দর তেলওয়াত! যেন মুখ থেকে মুক্তা ঝরছে। নাফিস দেখলো সামনে কাতারে মাঝ বয়সি একটা লোক নিঃশব্দে কাঁদছে। কান্নায় তার বুক ভেঙে যাচ্ছে। মাঝে মাঝে হেঁচকির মতো করুণ শব্দ করছে। নাফিস বুঝতে পারল এ ভদ্রলোক সাফিনের বাবা। জলিল সাহেব। সন্তানের পেছনে তারাবি নামাজ পড়ার আবেগ তাকে ছুঁয়ে গেছে। তিনি অতি আনন্দে কাঁদছেন। নাফিস মনে মনে প্রতিজ্ঞা করল সেও একদিন তাড়াতাড়ি হাফেজ হয়ে তার বাবাকে কাঁদিয়ে দিবে। কারন কোরানের মধুর স্বরে বাবাদের মন ছুঁয়ে যায়। 


© কপিরাইট সংরক্ষিত
এই গল্পটি দৈনিক নয়া দিগন্ত-এ মে, ২০২৩ সালে প্রকাশিত হয়েছে। স্বত্বাধিকারীর লিখিত অনুমতি ছাড়া এই গল্পের কোনো অংশ কপি, পুনঃপ্রকাশ বা বিতরণ করা সম্পূর্ণ নিষিদ্ধ। কপিরাইট আইন লঙ্ঘনকারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।

Learn Al Quran Online BD সম্পর্কে জানুন

আপনি কি অনলাইনে কুরআন শেখার এবং ইসলামী জ্ঞান বৃদ্ধির জন্য একটি বিশ্বস্ত মাধ্যম খুঁজছেন? Learn Al Quran Online BD শিশু ও প্রাপ্তবয়স্কদের জন্য লাইভ অনলাইন শিক্ষার সুযোগ প্রদান করে। ঘরে বসেই শিক্ষার্থীরা নিয়মিতভাবে কুরআন ও ইসলামী শিক্ষা গ্রহণ করতে পারে।

আমাদের বর্তমান কোর্সসমূহ

বেছে নেওয়ার আগে একটি কথা

আপনি যে একাডেমিই বেছে নিন না কেন, উপরের প্রশ্নগুলো আপনাকে সেটি সম্পর্কে সঠিকভাবে মূল্যায়ন করতে সহায়তা করবে।

আমাদের শিক্ষাদান পদ্ধতি সম্পর্কে আরও জানতে আমাদের সম্পর্কে (About Us) পেজটি দেখতে পারেন। কোনো প্রশ্ন থাকলে যোগাযোগ করুন (Contact Us)।

অথবা WhatsApp: +880 1410-745663

শেখা শুরু করতে প্রস্তুত?

আপনি পরবর্তী ধাপে বিনামূল্যে ট্রায়াল ক্লাস বুক করুন এবং আমাদের অনলাইন শিক্ষাদান পদ্ধতি সরাসরি অভিজ্ঞতা করুন।