Learn Al Quran Online BD logoLearn Al Quran Online BD
✦✦✦✦✦
আমাদের কোর্সসমূহ

কুরআন, তাজবীদ ও ইসলামিক কোর্সসমূহ

আপনার লক্ষ্য অনুযায়ী কোর্স বেছে নিন — শুরুর মক্তব ক্লাস থেকে সম্পূর্ণ হিফজুল কুরআন পর্যন্ত, সার্টিফাইড হাফেজ ও কারীদের তত্ত্বাবধানে।

দেখানো হচ্ছে 7 এর মধ্যে 7 টি কোর্স

অনলাইন কুরআন তাজবীদ
অনলাইন কুরআন তাজবীদলাইভ অনলাইনলেভেল 0–1

অনলাইন কুরআন তাজবীদ

অনলাইন কুরআন তাজবীদ কোর্সে আপনার সন্তান ঘরে বসেই শুদ্ধ কুরআন তিলাওয়াত, সহিহ মাখরাজ এবং তাজবীদের মৌলিক নিয়ম শিখতে পারবে। 4 মাসের এই লাইভ কোর্সে আরবি হরফ পরিচয় থেকে শুরু করে ধাপে ধাপে সুন্দর ও সহিহ তিলাওয়াতের দক্ষতা অর্জনে পারদর্শী হবে। অভিজ্ঞ উস্তাযদের তত্ত্বাবধানে নিয়মিত ক্লাস, মাশক ও মূল্যায়নের মাধ্যমে প্রতিটি শিক্ষার্থী আত্মবিশ্বাসের সঙ্গে কুরআন তিলাওয়াত করতে সক্ষম হবে, ইন শা আল্লাহ। আমাদের লক্ষ্য শুধু নিয়ম শেখানো নয়। বরং শিশুদের অন্তরে কুরআনের প্রতি ভালোবাসা সৃষ্টি করা, তিলাওয়াতের সৌন্দর্য অনুভব করানো এবং কুরআনের সঙ্গে আজীবনের একটি দৃঢ় সম্পর্ক গড়ে তোলা।

⏱ 4 Months৳3,000৳1,500
Online Noorani Qaida
Online Noorani QaidaLiveBeginner

Online Noorani Qaida

Noorani Qaida is the first step in learning the Quran. It starts with the Arabic alphabet and gradually introduces the Tajweed rules needed to pronounce every word correctly. Our Online Noorani Qaida course offers live, one-on-one lessons for complete beginners, children and adults who want to improve their recitation. Each student learns with a dedicated teacher in a calm, patient and child-friendly way. As an online Quran academy for Bengali families, we proudly serve Bangladeshi families in the USA, UK, Canada and beyond, with class timings that suit your time zone.

⏱ 5 Month৳3,000৳1,500
অনলাইন হিফজুল কুরআন
হিফজুল কুরআনলাইভনাজেরা ও তাজবীদ কোর্স সম্পন্ন

অনলাইন হিফজুল কুরআন

অনলাইন হিফজুল কুরআন কোর্স এমন একটি পূর্ণাঙ্গ কুরআন হিফজ প্রোগ্রাম, যেখানে 5-15 বছর বয়সী শিশুরা অভিজ্ঞ উস্তায ও উস্তাযাদের তত্ত্বাবধানে ধাপে ধাপে সম্পূর্ণ 30 পারা কুরআন হিফজ সম্পূর্ণ করবে। একজন হাফেজে কুরআন হওয়া একজন মুসলিম শিশুর জন্য অত্যন্ত সম্মান ও সৌভাগ্যের বিষয়। হাদীসে বর্ণিত হয়েছে, কিয়ামতের দিন হাফেজে কুরআনের পিতামাতাকে সম্মানের মুকুট পরানো হবে। এই মহৎ লক্ষ্যকে সামনে রেখে আমাদের ছোটদের অনলাইন হিফজুল কুরআন কোর্সটি সাজানো হয়েছে। যাতে শিশুরা ঘরে বসেই নিরাপদ ও পরিচিত পরিবেশে নিয়মিত কুরআন হিফজ করতে পারে।

⏱ 3 Years৳3,000৳1,500
Spoken English for Kids
Spocken EnglishLive ClassBeginner

Spoken English for Kids

Spoken English for Kids is a live online English speaking course for Bangladeshi children aged 5–15. Over 3 months and 36 live classes, students learn in small groups of 3–5, so every child gets time to speak, ask questions and grow in confidence. Children learn speaking together with easy grammar, practicing the English they need for daily conversation, school communication and exams. Made for Bangladeshi learners, with Bangla support where it helps. Book a free trial class today.

⏱ 3 Month৳6,000৳3,000
অনলাইন নাজেরা কুরআন
নাজেরা কুরআনলাইভ অনলাইন ক্লাসতাজবীদের মৌলিক জ্ঞান আবশ্যক

অনলাইন নাজেরা কুরআন

অনলাইন নাজেরা কুরআন কোর্স এমন একটি পূর্ণাঙ্গ কুরআন শিক্ষা প্রোগ্রাম, যেখানে 5–15 বছর বয়সী শিশুরা ধাপে ধাপে সম্পূর্ণ কুরআন শুদ্ধ ও সাবলীলভাবে পড়তে শেখে। আমাদের অনলাইন নাজেরা কোর্স-এ সহিহ মাখরাজ, তাজবীদের মৌলিক নিয়ম এবং সুন্দর কুরআন তিলাওয়াতের অভ্যাস গড়ে তোলা হয়। একজন মুসলিম শিশুর জন্য কুরআন শুদ্ধভাবে পড়তে শেখা কেবল একটি দক্ষতা নয়। বরং এটি তার দ্বীনি জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি। শৈশবই কুরআনের সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তোলার সর্বোত্তম সময়। এ সময়ে সঠিকভাবে কুরআন শিক্ষা লাভ করলে শিশুর অন্তরে কুরআনের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা এবং নিয়মিত তিলাওয়াতের অভ্যাস গড়ে ওঠে। যা তার সারা জীবনের পাথেয় হয়ে থাকে। এই লক্ষ্যকে সামনে রেখে আমাদের অনলাইন নাজেরা কুরআন কোর্স একটি সুপরিকল্পিত দেড় বছরের কারিকুলামে সাজানো হয়েছে। আরবি হরফ ও সঠিক উচ্চারণ থেকে শুরু করে ধাপে ধাপে সম্পূর্ণ কুরআন নাজেরা পড়ানো হয়। অভিজ্ঞ উস্তায ও উস্তাযাদের তত্ত্বাবধানে লাইভ ক্লাস, ব্যক্তিগত তিলাওয়াত সংশোধন, নিয়মিত মাশক, পুনরাবৃত্তি এবং ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে প্রতিটি শিক্ষার্থীকে আত্মবিশ্বাসের সঙ্গে সহিহ ও সাবলীল কুরআন তিলাওয়াতে দক্ষ করে তোলা হয়, ইন শা আল্লাহ।

⏱ 2 Years৳3,000৳1,500
স্মার্ট মাকতাব লার্নিং
স্মার্ট মাকতাব লার্নিংলাইভ কোর্সলেভেল 0–1

স্মার্ট মাকতাব লার্নিং

একটি শিশুর জীবন গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো তার শৈশব। এই সময়ে যদি কুরআনের আলো, ইসলামের সঠিক শিক্ষা এবং উত্তম চরিত্রের ভিত্তি স্থাপন করা যায়, তবে সে ইনশাআল্লাহ একজন আদর্শ মুসলিম হিসেবে বেড়ে উঠবে। এই লক্ষ্যকে সামনে রেখেই আমাদের স্মার্ট মাকতাব লার্নিং কোর্সটি সাজানো হয়েছে। এই কোর্সে শিক্ষার্থীরা শুদ্ধ তাজবীদ এবং কুরআন তিলাওয়াত সহ মোট 12 টি বিষয় সহজ ও আকর্ষণীয় উপায়ে শিখবে। আমরা বিশ্বাস করি, আজকের সুশিক্ষিত ও দ্বীনদার শিশুই আগামী দিনের আদর্শ সন্তান। সচেতন নাগরিক এবং উম্মাহর যোগ্য নেতৃত্ব। তাই স্মার্ট মাকতাব লার্নিং কেবল একটি কোর্স নয়। বরং এটি কুরআন, সুন্নাহ ও উত্তম চরিত্রের আলোয় একটি সুন্দর, আলোকিত এবং সফল ভবিষ্যৎ গড়ার এক নির্ভরযোগ্য শিক্ষাযাত্রা।

⏱ 1.5 Years৳3,000৳1,500
বয়স্ক অনলাইন কুরআন শিক্ষা
কুরআনলাইভ অনলাইনলেভেল 0 to 1

বয়স্ক অনলাইন কুরআন শিক্ষা

বয়স্ক অনলাইন কুরআন শিক্ষা কোর্স এমন একটি পূর্ণাঙ্গ কুরআন শিক্ষা প্রোগ্রাম, যা প্রাপ্তবয়স্কদের শুদ্ধভাবে কুরআন পড়া শেখানোর জন্য পরিকল্পিত। আপনি যদি একেবারে নতুন হন অথবা আগে কুরআন পড়ে থাকলেও শুদ্ধ তিলাওয়াত ও তাজবীদ শিখতে চান, তাহলে এই কোর্সটি আপনার জন্য উপযুক্ত। অনেকেই শৈশবে সহিহভাবে কুরআন শেখার সুযোগ পাননি। তাই আমাদের Online Quran Classes for Adults-এ ঘরে বসেই নিজের সুবিধাজনক সময়ে অভিজ্ঞ উস্তায ও উস্তাযাদের তত্ত্বাবধানে কুরআন শেখার সুযোগ রয়েছে। এই কোর্সে আরবি হরফ ও সঠিক মাখরাজ, তাজবীদের মৌলিক নিয়ম, শুদ্ধ ও সাবলীল কুরআন তিলাওয়াত, নিয়মিত অনুশীলন এবং ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে ধাপে ধাপে কুরআন পড়া শেখানো হয়। লাইভ অনলাইন ক্লাস, ব্যক্তিগত তিলাওয়াত সংশোধন এবং নিয়মিত মাশকের মাধ্যমে শিক্ষার্থীদের আত্মবিশ্বাসের সঙ্গে সহিহভাবে কুরআন তিলাওয়াতে দক্ষ করে তোলা হয়, ইন শা আল্লাহ।

⏱ 6 Months৳3,000৳1,500